
মিজানুর রহমান রিপন: মহিপুর (কলাপাড়া) : আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ৫০টির মতো আসনে প্রার্থী যাচাই-বাছাই করা হচ্ছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির দলীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা দৈনিক আলোকিত সমাজ পত্রিকার সম্পাদক কে জানান, দলের শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এর অংশ হিসেবে গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এরই মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে। সেই জরিপের ফল এবং দলের নীতিনির্ধারণী নেতাদের মতামত ও তৃণমূলে জনপ্রিয়তার নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে।
নেতারা জানান, ওই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দিচ্ছেন। তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। প্রকাশ্য বক্তৃতায়ও তিনি দলের ঐক্য ধরে রাখার ওপর জোর দিচ্ছেন গত কিছু দিন ধরে।
কলাপাড়া ও মহিপুর বিএনপি'র নেতৃবৃন্দ তারেক রহমানের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন। মহিপুর থানা বিএনপি'র সভাপতি আঃ জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ এ প্রতিবেদককে বলেন, জাতীয় সংসদ নির্বাচনী আসন -১১৩, পটুয়াখালী -৪ আসন কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভা নিয়ে গঠিত।এ আসনে বিএনপি'র যে কোনো ধরনের জরীপ , তৃণমূল পর্যায়ে নেতা কর্মী সমার্থকদের সমর্থন ও জনপ্রিয়তার শীর্ষে থাকা বিএনপি'র একক প্রার্থী আমাদের নেতা, দক্ষিণবঙ্গের কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন। আমরা মহিপুর থানা বিএনপি ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এরই মধ্যে মহিপুর থানা বিএনপি'র অনেক নেতা কর্মী ও সাধারণ জনগণ এলাকার হাট বাজার, চায়ের দোকানে ধানের শীষের পক্ষে এবিএম মোশারফ হোসেনের প্রার্থীতার সবুজ সংকেত পাওয়ায় আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে আলোচনার ঝড় তুলেছেন। মহিপুর বিএনপি'র দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা আগমন করে সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানাচ্ছে।
এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী বলেন, পটুয়াখালী -৪ আসন এবার বিএনপি'র ঘাঁটি হিসেবে কেন্দ্রে বিবেচিত হবে তার মধ্যে কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা এবিএম মোশারফ হোসেন কে নির্বাচিত করব। তিনি পটুয়াখালী -৪ আসনে এবিএম মোশারফ হোসেন কে ধানের শীষের প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেওয়ায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচন আর জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলন শুরু করেছে। তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতিও শুরু করেছে অনেক আগ থেকে। সারাদেশে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত এবং ঘোষণাও করেছে। তাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। এ অবস্থায় বিএনপিও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামাচ্ছে।
এর মধ্যে মাঠ জরিপ, তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহসহ কয়েক ধরনের উদ্যোগ চলছে। এসব প্রক্রিয়ায় যে প্রার্থী এগিয়ে থাকছেন, তাঁকে দল মনোনয়ন দেবে।
দক্ষিণাঞ্চলের সংসদীয় আসনের মধ্যে পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন সহ
সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান ।