মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি করা স্বর্ন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫ টার দিকে পৌরশহরের নতুনবাজার "স্মৃতি গিনি হাউস" থেকে এ স্বর্ন উদ্ধার করা হয়।
ওই জুয়েলার্সের মালিক কিশোর সরকার। তিনি ডাকাতি হওয়া স্বর্ন ক্রয় করছেন বলে স্বীকার করেছেন। তার বাড়ী তালতলী উপজেলার আংগারপাড়া গ্রামে।
সে পৌর শহরের ৫ নাম্বার ওয়ার্ড চিংগড়িয়া এলাকার বাসিন্দা মহাদেব কর্মকারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন বলে কলাপাড়া জুয়েলারি সমিতির সভাপতি অলোক কর্মকার জানিয়েছন।
তবে কি পরিমান স্বর্ন উদ্ধার হয়েছে তা এখনো জানা যায়নি।