
নিজস্ব প্রতিবেদক : জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল বোসের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।
এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।