
মিজানুর রহমান রিপন : শনিবার (২৬ জুলাই) পটুয়াখালী জেলার মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সভা সকাল ১০.০০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মহিপুর থানা বিএনপির সভাপতি আ: জলিল হাওলাদার এর সভাপতিত্বে মহিপুর থানার পূর্নাঙ্গ কমিটির সকল সদস্য এবং চারটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ , সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মহিপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, আগামীকাল থেকেই গ্রাম পর্যায়ে প্রত্যেক ভোটারদের কাছে গিয়ে এবিএম মোশারফ হোসেনের জন্য সকল নেতাকর্মীদের ভোট প্রার্থনা করতে হবে এবং যেকোন মূল্যে মহিপুর থানা বিএনপির কোনো নেতা কর্মী অপকর্মে যেন লিপ্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন, ইতিপূর্বে যদি কোনো নেতা কর্মী অন্যায় কাজ করেও থাকেন তা ভুলে গিয়ে চূড়ান্ত সতর্ক হয়ে যান। আগামীকাল থেকে নেতা কর্মীরা যদি যেকোনো অন্যায় বা অপকর্মে লিপ্ত হন তাৎক্ষণিকভাবে ঐ নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্হানীয় নেতা কর্মীর অপকর্মের কারণে আমাদের নেতা এবিএম মোশারফ হোসেনের কেন্দ্রে সুনাম ক্ষুন্ন হবে এটা কোনো ভাবেই মেনে নেয়া যাবে না।
মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান বলেন, থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে চার ইউনিয়নের জন্য গোপন পর্যবেক্ষণ কমিটি গঠন করে নেতা কর্মীর কার্যক্রম মনিটরিং করার প্রস্তাব উপস্থাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষ সংগঠক ও সিনিয়র আইনজীবী মোঃ শাহজাহান পারভেজ এবং সহযোগী হিসেবে উপস্থাপনা করেন মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার। এ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, আজকের এই থানা বিএনপি'র সাংগঠনিক সভার পরবর্তীতে চারটি ইউনিয়নের সাংগঠনিক টিম গঠন করে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা হবে। সেখান থেকে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কমিটি গঠন এবং ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হবে। তৃণমূল পর্যায়ে সকল ভোটারদের কাছে গিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন এর জন্য ভোট প্রার্থনা করতে হবে এবং বিপুল ভোটের ব্যবধানে এবিএম মোশারফ হোসেন কে বিজয়ী করে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী আলোচনায় নেতৃবৃন্দ তাদের আত্মা সমালোচনা, সংগঠনের গতিশীলতা, সাংগঠনিক দুর্বলতা, নেতাদের দায়িত্ব, কর্তব্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইত্যাদি বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।
এ সভায় আরো বক্তব্য রাখেন কাজী নাসির উদ্দিন, ইউসুফ হাওলাদার বাদল, সহিদুল ইসলাম হাওলাদার,মিজানুর রহমান হাওলাদার, সেলিম হাওলাদার, সাখাওয়াত হোসেন, শাহাজাদা, হাজী আঃ কুদ্দুস মাহমুদ,ফকরুল ইসলাম,মিজানুর রহমান প্যাদা, আক্কাস ,ফরিদ খান, মোফাজ্জেল হিরো, ফেরদৌস মুন্না, রেজা ,মনির মুসুল্লী , হেলেন কিলার বিউটি, রহিমা আক্তার রূপা, সম্রাট প্রমুখ ।