
মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) কর্তৃক বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ গতকাল ১২ এপ্রিল ২০২৬ তারিখ রোজ রবিবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঢাকার মিরপুরে অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। গ্রুপের প্রেসিডেন্ট তাসলিমা আক্তার কনিকা বলেন, এটি দেশের এসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের একটি সক্রিয় কমিউনিটি, আমরা নিয়মিত মিটআপ, মেলা ও অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি।আমাদের মূল লক্ষ্য উদ্যোক্তাদের নেটওয়ার্ক বৃদ্ধি, কমিনিউকেশন তৈরি, ব্রান্ডিং, কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া ও যোগ্যতা অনুযায়ী তাদেরকে পুরষ্কৃত করা।
আয়োজনের মূল আকর্ষণ ছিল:- নেটওয়ার্কিং সেশন: নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের পরিচিতি, বিজনেস লিংকেজ তৈরি; ফুলের বরণ: আলতা, মেহেদি উৎসব; সাংস্কৃতিক অনুষ্ঠান: পহেলা বৈশাখ উপলক্ষে গান; কুইক কুইজ প্রতিযোগিতা: বাঙালি ও বাংলার সংষ্কৃতি; বৈশাখী ফলের উৎসব; দুপুরের খাবার; গিফট: সকল সদস্যের জন্য বৈশাখী স্পেশাল গিফট হ্যাম্পার ও পুরষ্কার বিতরণ।