বড়ইয়ায় ইউপি নির্বাচনে আতিকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নম্বর বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান আতিক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নিজের নির্বাচনী পরিকল্পনা ও বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। মো. আতিকুর রহমান আতিক ঝালকাঠি জেলা ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। এর আগে তিনি বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইউনিয়নের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানান তাঁর সমর্থকেরা।

স্থানীয় ভোটাররা বলেন, আতিকুর রহমান আতিক ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তাঁর আর্থিকভাবে কোনো অভাব নেই। তাই তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেবেন বলে তারা আশা করছেন।

চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান আতিক বলেন, “আমি মানুষের ভালোবাসা ও আস্থাকে সবচেয়ে বড় শক্তি মনে করি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করে এবং ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি তাদের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। বড়ইয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, “মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই চেয়ারম্যান নির্বাচিত হলে বড়ইয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে সর্বাত্মক উদ্যোগ নেবো। তরুণ ও যুবকদের খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

আতিক বলেন, “ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের জন্য যে বরাদ্দ আসবে, তা সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা বৈষম্যকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য।”

নির্বাচনে ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, মানুষের পাশে থেকে কাজ করার রাজনীতিতে বিশ্বাস করি। নির্বাচিত হলে বড়ইয়া ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোমেল ক্রুজের খুঁটির জোর কোথায় মামলা করেও এ্যারেস্ট করতে পারছে না দুদক

বড়ইয়ায় ইউপি নির্বাচনে আতিকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

Update Time : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬