মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী)।। পটুয়াখালীর মহিপুরে জাতীয়তাবাদী দল মহিপুর থানা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ( ৩ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য রেলী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রেলী টি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মহাসড়ক দিয়ে খাপড়াভাঙ্গা সেতু পার হয়ে আলীপুর ত্রি পয়েন্ট চত্বর ঘুরে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।রেলী তে স্ব স্ব অংঙ্গ সংগঠনের নেত কর্মীরা রংবেরংয়ের পতাকা,ক্যাপ, ব্যানার ও ঢাক ঢোল পিটিয়ে মিছিল সহকারে উচ্ছাস ও উদ্দীপনা মাধ্যমে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান কে অভিবাদন জানান।
বিএনপি মহিপুর থানা শাখা, আওতাধীন চারটি ইউনিয়ন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,কৃষক দল, ওলামা দল, মহিলা দল, ছাত্র দল, মৎস্যজীবী দল, তাঁতী দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ,সমর্থক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা পরবর্তীতে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপি’র সংগ্রামী সভাপতি আঃ জলিল হাওলাদার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপি’র দক্ষ সংগঠক ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার,লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার।
আঃ জলিল হাওলাদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ,মানুষের মতামত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার এবং বাংলাদেশের গণমানুষের প্রয়োজনীয়তার তাগিদে ৪৬ বছর আগে ১ সেপ্টেম্বর তারিখে বিএনপি প্রতিষ্ঠা করেন। মহিপুর থানা এলাকায় ধর্মভিত্তিক দুইটি রাজনৈতিক দল প্রসংঙ্গে তিনি আরো বলেন, জামায়াত ও চরমোনাই দলের মহিপুরের নেতৃবৃন্দ রাজনীতি করবেন ভালো কথা কিন্তু ইসলাম ধর্ম কে এখানে টেনে আনবেন না। যদি আপনারা ইসলাম নিয়ে কোনো ধরনের উস্কানি মূলক বক্তব্য দেন তবে মহিপুর থানা বিএনপি তার যথাযথ প্রতিবাদ করবে।এনসিপি নিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে কোনো কথা বললে বিএনপি’র নেতাকর্মীদের নামে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন।বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কিন্তু এনসিপি এই সরকারের নির্বাহী আদেশের বিরুদ্ধে হুমকি দিয়ে নির্বাচন বানচাল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ আইনশৃঙ্খলা বাহিনী এনসিপির এই রাষ্ট্রদ্রোহ উক্তির জন্য এখন পর্যন্ত কোনো মামলা দিচ্ছে না।

এ শোভাযাত্রা ও রেলী তে আরো উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, মহিপুর থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ মজনু, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস সিকদার,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ হাওলাদার,ধুলাসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাহাজাদা হাওলাদার, থানা যুবদল সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা, থানা যুবদল সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্যাদা, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজিব হাওলাদার,থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা ছাত্র দল আহ্বায়ক তানজিল, সদস্য সচিব রেজা, থানা ওলামা দল সভাপতি কারী আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল হক, থানা মহিলা দল নেত্রী রহিমা আক্তার রুপা,লতাচাপলী ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান হাওলাদার, যুবনেতা নজরুল ইসলাম হাওলাদার, আক্কাস হাওলাদার, মনির মুসুল্লী,কৃষক দল নেতা ফোরকান প্রমুখ।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দক্ষিণ বাংলার কৃতি সন্তান এবিএম মোশারফ হোসেন কে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
পথসভা টি সঞ্চালনায় ছিলেন মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আকন ফিরোজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫