কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

  • মোঃ সোহাগ
  • Update Time : ১২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬ Time View

মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি : কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিনজন অন্যতম আসামি কাওসার, আশীষ ও রিপন ওরফে সোহাগ কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভিকটিম পরিবারের লুন্ঠিত একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ৬-৭ জনের ডাকাতদল বাড়ির বেলকনির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা-মুখ বেঁধে ফেলে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার এবং একটি স্যামসাং গ্যালাক্সি A13 মোবাইল ফোন লুন্ঠন করে। পরে বাড়ির মালিক তরিকুল ইসলামের আমেরিকান নাগরিক স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাত দলের কয়েকজন সদস্য। এ সময় পরিবারের অন্যদেরকে পাহারায় রাখে অপররা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের পরিবারকে সহযোগিতা করেন। একই দিন সকালে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কলাপাড়া থানায় ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ-১৪/০৭/২০২৫)।

পুলিশ সুপার পটুয়াখালী ও বরিশাল রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করে। প্রথমে কাওসারকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে, রিপন ওরফে সোহাগকে ঢাকার দারুস সালাম এলাকার একটি বস্তি থেকে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশীষকে কলাপাড়া পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. কাওসার (২৪), পিতা-আবুল হোসেন হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন, মহিপুর, পটুয়াখালী, আশিষ গাইন (৩০), পিতা-রনজিত গাইন, কলাপাড়া পৌরসভা, পটুয়াখালী, মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫), পিতা-জালাল প্যাদা, পোটকাখালী, বামনা, বরগুনা।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার রাতেই ডাকাতদল পরিকল্পনা করে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটায়।

এএসপি বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

Update Time : ১২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫