
মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি সজারু উদ্ধার করেছে এ্যানিমেল লাভার্সের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের মো. জামাল তালুকদারের বাড়ীর জংগল থেকে এটি উদ্ধার করা হয়। তবে প্রানীটিকে হিংস্র মনে করে স্থানীয়রা এটিকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে গলায় রশি লাগিয়ে এ্যানিমেল লাভার্সের সদস্যদের খবর দেয়া হয়।
সজারুটির দৈর্ঘ্য ২ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি বলে জানা গেছে।
বর্তমানে এটি এ্যানিমেল লাভার্সের সদস্যদের সংরক্ষনে রয়েছে। পুরোপুরি সুস্থ করে এটি কাছাকাছি বনে অবমুক্ত করা হবে বলে এ্যানিমেল লাভার্সের স্থানীয় টিম লিডার মো.বায়েজিদ মুন্সি জানিয়েছেন।
এদিকে, চাকামইয়া ইউনিয়নের চুম্গাপাশা গ্রামের বাসিন্দা মো.খলিলুর রহমান জানান, এক সময় এ এলাকায় সজারু অহরহ দেখা যেত। বর্তমানে প্রানীটি বিলুপ্ত প্রায়। তবে এ প্রানীটি সংরক্ষন করলে কিংবা এরা উপযুক্ত পরিবেশ পেলে এ প্রানীটির বংশ বৃদ্ধি পাবে এবং আগের মতই অহরহ দেখা যাবে বলে তিনি মনে করেন।
মোঃ সোহাগ 


















