মহিপুর প্রেসক্লাব : স্থবিরতা কাটাতে উদ্যোগ, কতটা সফল হবে?

মহিপুর সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাব—একসময় সাংবাদিকদের প্রাণকেন্দ্র ছিল। সংবাদ সম্মেলন, মতবিনিময় কিংবা সাংবাদিকতার নানা কর্মযজ্ঞে সরগরম থাকত এই প্রেসক্লাব। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এর কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকরা বিচ্ছিন্ন, সাধারণ মানুষের সংবাদ প্রকাশের সুযোগও সংকুচিত। ফলে এই অচলাবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে—প্রেসক্লাব কি সত্যিই তার সামাজিক ও পেশাগত ভূমিকা হারিয়ে ফেলছে?

এমন প্রেক্ষাপটে প্রেসক্লাবকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন মিজানুর রহমান রিপন। তিনি মনে করেন, প্রেসক্লাব হলো সাংবাদিকদের স্বাধীন প্ল্যাটফর্ম। সংগঠন সচল থাকলে সংবাদকর্মীরা পেশাগত অনুপ্রেরণা পাবেন এবং জনগণের কথাও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

তবে রিপনের এই উদ্যোগকে ঘিরে অনেকের ভিন্নমতও রয়েছে।
স্থানীয় কৃষক নেতা মোঃ ফোরকান জানান, তারা একাধিকবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েও সাংবাদিক পাননি। এতে মহিপুরের মানুষ বাধ্য হয়ে কুয়াকাটা বা কলাপাড়ায় সংবাদ প্রকাশ করতে যান। এর ফলে স্থানীয় সমস্যাগুলো প্রাপ্য গুরুত্ব হারায়।

একইভাবে সাধারণ বাসিন্দাদের অভিযোগ—একটি গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর মহিপুরে প্রেসক্লাব থাকলেও, সেটি বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ। ফলে সংবাদ সম্মেলন আয়োজন কিংবা গণমানুষের বক্তব্য প্রকাশ কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

এখন প্রশ্ন হলো, শুধু ব্যক্তিগত উদ্যোগে প্রেসক্লাব সচল হবে কি না। সংগঠনের ভেতরে ঐক্য, নেতৃত্বের স্বচ্ছতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ স্থবিরতা কাটানো সম্ভব নয়। রিপনের আহ্বান হয়তো প্রথম ধাপ, কিন্তু স্থায়ী সমাধান পেতে হলে সাংবাদিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে।

স্থানীয় সাংবাদিক মহলে ধারণা—যদি প্রেসক্লাব আবার প্রাণ ফিরে পায়, তবে শুধু গণমাধ্যমই নয়, গণতন্ত্রচর্চাও উপকৃত হবে। কারণ গণমানুষের সমস্যাকে আলোচনায় আনার অন্যতম মাধ্যমই হলো সাংবাদিকতা। আর প্রেসক্লাব হলো সেই আলোচনার প্ল্যাটফর্ম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

মহিপুর প্রেসক্লাব : স্থবিরতা কাটাতে উদ্যোগ, কতটা সফল হবে?

Update Time : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫