কলাপাড়ার মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও সুলভ মূল্যে স্বাস্থ্য সুরক্ষা পন্য বিতরণ

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়া সিপিডি কর্তৃক আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা পণ্য সুলভ মূল্যে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) মহিপুরে গুডনেইবারস্ সিপিডি কার্যালয়ে সকাল ১১.০০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩.০০ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এতে উপস্থিত ছিলেন গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়া উপজেলার প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, গুডনেইবারস্ সিপিডি ম্যানেজার পঙ্কজ বিশ্বাস এবং জিএনবি এর নিজস্ব চিকিৎসক ডাঃ ব্রাইন ভিনসেন্ট ফ্রাইসিন্জ রোজারিও এবং সংবাদকর্মী মিজানুর রহমান রিপন ও মুন্সী ইউসুফ।

দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন, তারা হলেন—ডাঃ এ.কে.এম মুকিত হাসান ,সহকারী অধ্যাপক,
আইচি মেডিকেল কলেজ, ঢাকা,ডাঃ মোঃমাহমুদুল হক,পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডাঃ তামান্না রহমান শান্তা ,সার্জারী বিশেষজ্ঞ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে একজন রোগী মাত্র ১৫০ টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ পত্র দিয়ে চল্লিশ ভাগ কম মূল্যে প্রয়োজনীয় ঔষধ স্বাস্থ্য ক্যাম্প থেকে ক্রয় করতে পেরেছেন। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার জন্য সাত টি পন্য বাজার মূল্য থেকে চল্লিশ ভাগ কমে প্রতি প্যাকেজ ৭২১ টাকায় যে কেউ ক্রয় করতে পারেছেন।

গুডনেইবারস্ কলাপাড়া উপজেলার প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস বলেন, ২০২২১ সাল থেকে গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়ায় মানুষের সামাজিক সুরক্ষা , উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রশমনে কার্যকরী সহায়তা , মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিক্ষা সহায়তায়, নিরাপদ পানি ব্যবহার , পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সমাজ বিনির্মাণে উন্নয়নের অংশীদার হিসেবে গুডনেইবারস্ এক হয়ে কাজ করছে। তিনি বলেন,উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে গুডনেইবারস্ ভবিষ্যতেও কাজ করে যাবে।

গুডনেইবারস্ কলাপাড়া সিপিডি ম্যানেজার পঙ্কজ বিশ্বাস বলেন, আজকের এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রায় দুইশতের অধিক নারী- পুরুষ ও শিশু রোগীরা চিকিৎসা গ্রহণ করে প্রয়োজনীয় ঔষধ ক্রয় করেছে এবং স্বাস্থ্য সুরক্ষা পন্য সুলভ মূল্যে ক্রয় করেছে।

গুডনেইবারস্ বাংলাদেশের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা , সুরক্ষা ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

কলাপাড়ার মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও সুলভ মূল্যে স্বাস্থ্য সুরক্ষা পন্য বিতরণ

Update Time : ১২:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫