
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
হঠাৎ ভাইরাল হওয়া আলোচিত সমালোচিত জনপ্রিয়তার শীর্ষ কুড়িগ্রামের চরাঞ্চলের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যায়।
তিনি ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ব্যতিক্রমী ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা এই পেজটি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
মো তাইজুল ইসলাম তাজু’র ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকতে পারে। তবে তারা আশা করছেন, দ্রুতই পেজটি পুনরায় সচল হবে।
এর আগেনগত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুর এলাকার একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে ভিডিও প্রকাশ করেন তাজুল ইসলাম। তার স্বতন্ত্র বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
তখন মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা পেজটি কয়েক দিনের মধ্যেই ১০ লাখ ফলোয়ার অতিক্রম করে। পেশায় দিনমজুর হলেও চরাঞ্চলের মানুষের নানা সমস্যা তুলে ধরে তিনি নেটিজেনদের প্রশংসা অর্জন করেন।
এখন হঠাৎ করে পেজটি বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই অতিরিক্ত ট্রল বা নেতিবাচক রিপোর্টকে এর পেছনের কারণ হিসেবে ধারণা করছেন।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, অল্প সময়ে অস্বাভাবিকভাবে ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় ফেসবুক কর্তৃপক্ষ Meta যাচাই-বাছাইয়ের জন্য পেজটি সাময়িকভাবে সরিয়ে রাখতে পারে। তিনি আশা প্রকাশ পেজটি ফিরে আসবে।
Reporter Name 


















