দিনাজপুরের বিরামপুরে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা–২০২৬

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View

Ȳ

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন,মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারকে টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মকে উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকর্ষণীয় ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—
১.বিরামপুর সরকারি কলেজ, দিনাজপুর ২.বিরামপুর মহিলাকলেজ, দিনাজপুর ৩.বিরামপুর বিএম কলেজ, দিনাজপুর ৪.মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা ৫.বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসা ৬.বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৭.বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ৮.আদর্শ হাই স্কুল ৯. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০.শিবপুর উচ্চ বিদ্যালয়
১১.বিরামপুর আইসিটি স্কুল ১২. বিরামপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট উপজেলা মুক্তমঞ্চের চারপাশে স্থাপিত এসব স্টল দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মেলার স্টলগুলোর মধ্যে সৃজনশীলতা,প্রযুক্তিগত দক্ষতা ও ব্যবহারিক উদ্ভাবনের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার ও সম্মাননা প্রদান বিজ্ঞান মেলার জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে উদ্যোগ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃষকদের মাঝে সার ও উন্নতমানের বীজ বিতরণ। এ উপলক্ষে প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনা করেন কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বিশিষ্ট অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মিয়া মোঃ শফিকুল আলম মামুন,সভাপতি, বিরামপুর উপজেলা বিএনপি মনজুর এলাহি চৌধুরী রুবেল,সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপি মোঃ তোসাদ্দেক হোসেন তোছা,সহসভাপতি
হুমায়ুন কবীর,সভাপতি,বিরামপুর পৌর বিএনপি রেজাউল করিম রেজু, সাধারণ সম্পাদক,পৌর বিএনপি
তাহমীনা আক্তার নীলা,উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া নওরিন, সহকারী কমিশনার (ভূমি) এছাড়াও উপস্থিত ছিলেন,রেজবানা পারভীন শিমুল, শামিমা নাসরিন পপি,তানজিদ মুন নিভা,মোছাঃ মোসলেমা খাতুন, মোছাঃ রাবেয়া আক্তার বেবি,লুনা পারভিন এবং শম্পা সহ স্হানীয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ
প্রমুখ গন। সমাপনী বক্তব্য বক্তারা বলেন,বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ও উদ্ভাবনই স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনের মূল ভিত্তি। এ ধরনের মেলা শিক্ষার্থীদেরসৃজনশীলতা বৃদ্ধি ও গবেষণায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলা শিক্ষার্থী,শিক্ষক,কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্ভাবন ও প্রযুক্তির আলোয় আলোকিত হয়ে বিরামপুর এগিয়ে যাবে এমন প্রত্যাশায় সফলভাবে শেষ হয় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা–২০২৬।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি
মোবাইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

দিনাজপুরের বিরামপুরে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা–২০২৬

Update Time : ০৬:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬