
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবীতে সর্বদলীয় তাওহীদি জনতার ব্যানারে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবস্থান ধর্মঘট এর ডাক দিয়েছেন তৌহিদি জনতা।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবীতে ১৩ ই এপ্রিল রোজ সোমবার বিকালে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক জনতার অংশ গ্রহণে “সর্বদলীয় তাওহীদি জনতা জগন্নাথপুর” এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে ফিরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বে জগন্নাথপুর পৌর পয়েন্টে শায়েখ মাওলানা এমদাদুল হক এর সভাপতিত্বে ও মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও মাওলানা মুতিউর রহমান এর যৌথ পরিচালনায় বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, মাওলানা জমিরউদ্দীন, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা আব্দুল করিম ফারুকী, মাওলানা আব্দুল মোমিন শাহীন, মাওলানা আজমল হোসাইন জামী, মাওলানা নিজামুদ্দিন জালালী, হাফিজ নূরুল হক, আমিনুর রহমান রাজু, মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল, আফম অলি উল্লাহ, মাওলানা আবু তাহের, মাওলানা মাহিদুল হাসান, বদরুদ্দীন আল আল আমিন, মাওলানা ইসমাইল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য মোঃ আল আমিন ও সাংবাদিক মাসুম আহমদ প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, কিছু লোক না বুঝে বোবা পশু দিয়ে মনোরঞ্জনের জন্য জগন্নাথপুর এলাকায় ষাঁড়ের লড়াই নামক অনৈসলামিক কার্যক্রম চালানোর পায়তারা করছেন। যা ইসলাম কখনো সমর্থন করে না। এই অনৈসলামিক কার্যক্রম বন্ধ করার জন্য আয়োজকদের আহবান জানাচ্ছি। এবং এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সাংসদ মোহাম্মদ কয়ছর আহমেদ ও প্রশাসনের প্রতি প্রতি জোর দাবী জানাচ্ছি। যদি অনৈসলামিক এই কার্যক্রম বন্ধ করা না হয় তাহলে তৌহিদী জনতাকে সাথে নিয়ে আজ ১৪ এপ্রিল জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থান করবেন ও প্রয়োজনে রাস্তা ব্লকেড করার ঘোষণা দিয়েছেন বক্তারা।
Reporter Name 

















