
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার আওতাধীন রহিমপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মতিউর রহমান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ শাহিদ আহমদ তালুকদারকে এবং সদস্য সচিব হয়েছেন নাঈম আহমদ মুহিন।
ঘোষিত কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন— মোঃ জাবেদ মিয়া, মোঃ জুয়েল মিয়া, মানিক প্রসাদ পাল, মোঃ জাকির হোসেন ও মোঃ লুৎফুর রহমান। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনির মিয়া।
কমিটির সদস্যরা হলেন— মোঃ মোয়াজ খান, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ শিমুল আহমদ, মোঃ তানিম মিয়া, মোঃ আকলিছ মিয়া, দোলন দেবনাথ, মোঃ জুয়েল আহমদ, মোঃ হুছাইন মিয়া, মোঃ সুজেল মিয়া, মোঃ আবুল কাশেম, মোঃ কয়ছর মিয়া ও প্রসেনজিৎ।
ঘোষণায় উল্লেখ করা হয়, আগামী ৬০ দিনের মধ্যে রহিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে ওয়ার্ড কমিটি সম্পন্ন না হলে ইউনিয়ন কমিটি বাতিল বলে গণ্য হবে।
কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জমির আহমদ (জয়) ও সদস্য সচিব রিয়াজুর রহমান রিজনের স্বাক্ষরে বুধবার (০১ এপ্রিল ২০২৬) এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
Reporter Name 


















