
মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় টানা চারদিনের বিরামহীন ভারী বর্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতশত শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
পানিতে পানিতে টইটুম্বুর হয়ে গেছে খাল,বিল,নদী-নালা।
শ্রমজীবি এসব মানুষদের অধিকাংশই রিক্সা, ভ্যান চালকের পাশাপাশি ক্ষেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে। এসব শ্রমিকদের প্রতিদিনের উপার্জনে মূলত তাদের সংসার চালাতে হয়।
অতিবৃষ্টিতে মানুষ যেমন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না, তেমনি শ্রমিকরাও কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছে।
অপরদিকে, যে সকল শ্রমিকরা কাজে এসেছে, তারাও কাংখিত যাত্রী কিংবা অন্য কাজ না পেয়ে বাড়ী ফিরে গেছে।
এ ব্যাপারে মো.সালাম নামে এক রিক্সাচালক বলেন’ বুধ এবং বৃহস্পতিবার রিক্সাচালিয়ে যে টাকা পেয়েছি তা, মালিকের ভাড়ার পয়সাও হয় নাই। শুক্র,শনিবার বাড়ীতেই বেকার বসে আছি।
অপর এক রিক্সাচালক মো.মোকলেছুর রহমান বলেন’ এ রকম বৃষ্টি জীবনে এই প্রথম দেখলাম, চারদিনের এ বৃষ্টিতে তার ৪,শ টাকাও ইনকাম হয়নি।
অথচ, তার চার সদস্য’র সংসারে প্রতিদিন কমপক্ষে ৪’শ টাকা খরচ আছে।
ভ্যান চালক সোলায়মান বলেন’ খোলা ভ্যানে যখন যা পাই,তাই সরবরাহ করি। চারদিন টানা বৃষ্টির কারনে কোন কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছি বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, টানা চারদিনের বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য’র দেখা মেলেনি।
অপরদিকে,খাল,বিল, নদী-নালা পানিতে পানিতে টইটুম্বুর থাকায় কৃষকের রোপা আমন চাষাবাদে বিঘ্ন’র সৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত। তবে উৎসুক এক শ্রেনীর মানুষ টইটুম্বুর পানিতে মাছ শিকার করতে দেখা গেছে।
মোঃ সোহাগ 


















