কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ নেতার নিখোঁজের বিষয়টি ছিল রহস্যজনক

নিজস্ব প্রতিবেদক : গণধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নিখোঁজ এবং তার অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিলেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের হলরুমে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য রাখেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শহিদ উল্লাহ ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্লান্টের ম্যানেজার শাহ আব্দুল মাওলা, নির্বাহী প্রকৌশলী মিথুন মাহালি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক নূর, নিরাপত্তা ম্যানেজার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মুসা মতিউর রহমান, বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আ. ছালাম, সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) মো. শাহ মনি জিকো প্রমূখ।

লিখিত বক্তব্যে শহীদ উল্লাহ ভূঁইয়া বলেন, নানা রকম হুমকি, মামলা- মোকদ্দমা ও ভিত্তিহীন অভিযোগের জন্য বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবার বেশ উদ্বিগ্ন ও অনিরাপদ বোধ করছে। একই সাথে চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছেন। চাইনিজ কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর মেন্টেনেন্স এর কার্যক্রম এবং চলমান ফেইজ-২ এর কার্যক্রম বিলম্ব হওয়ার আশঙ্কার বিষয়টি পত্র মারফত জানিয়েছেন।

শহীদ উল্লাহ ভূঁইয়া আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানান। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে বলে আশা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সকল সংস্থা এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

আনুষ্ঠানিক বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন বিদ্যুৎ প্লান্ট এর ম্যানেজার শাহ আব্দুল মাওলা। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, ‘রবিউল আউয়াল অন্তরের নিখোঁজ হওয়ার বিষয়টি পুরোপুরি রহস্যজনক। এটি এখন পুলিশের তদন্তাধীন একটি বিষয়। পুলিশ বিষয়টি স্পষ্ট করবেন।’

এর আগে ৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত আনুমানিক ১০:৪৫ মিনিটে কলাপাড়া মহিলা কলেজ রোডের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিক্স ওয়ার্ল্ড বন্ধ করে বাসায় যাওয়ার পথে কলাপাড়া পটুয়াখালী মহাসড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কে নিখোঁজের প্রায় ৫৬ ঘণ্টা পর ৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল সাড়ে ৬টায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ নবীনগর এলাকার একটি বসত ঘর থেকে রবিউল আউয়াল অন্তরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আশ্রয়দাতা মো. আনাছ আহমেদ প্রান্ত (২৬), মো. আসাদ (২২) পুলিশকে জানান, অন্তরের পারিবারিক সমস্যা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন সফল হলে তিনি চলে যাবেন এ মর্মে আশ্রয় গ্রহণ করেন। তবে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে অন্তর পুলিশকে জানায়, তাকে অজ্ঞতনামা ব্যক্তিরা সাদা মাইক্রোবাসযোগে মোটরসাইকেল চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। তাৎক্ষণিক তারা মাইক্রোবাস থেকে নেমে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মাওয়া-ভাঙ্গা সড়কের পাশে নিয়ে ফেলে দেয়। সেখান থেকে পরিবার বা তার রাজনৈতিক দলের সাথে যোগাযোগ অথবা আইনের আশ্রয় না নিয়েই তিনি নিজে বাসযোগে ঢাকায় তার বন্ধু মো. আল আমিনের কাছে চলে যান।

আ/স/১৫/০২/২০২৫/আকাশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ নেতার নিখোঁজের বিষয়টি ছিল রহস্যজনক

Update Time : ০১:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫