
মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্বর্ন ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়ীতে দূধর্ষ এক ডাকাতি সংগঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাত দল ওই বাড়ীর জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে অস্রের মুখে পরিবারের সদস্যদের পাশের একটি কক্ষে আটকে রাখে মারধর করে। এ সময় ঘরে থাকা ষ্টীলের আলমীরা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা এবং ২৫ ভরি ওজনের স্বর্নালংকার লুট করে নেয়।
এ ঘটনায় দূর্জয় (২০) নামে একজনকে সন্দেহমূলক আটক করেছে পুলিশ।
সংঘবদ্ধ ৭/৮ জনের এ ডাকাতদল মুখোশ পরিধান করা ছিল বলে বাড়ীর মালিক নিখিল কর্মকার জানিয়েছেন। এরা ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে এ লুটপাট করেছে বলেও তিনি উল্লেখ করেন।
নিখিল কর্মকার পাখিমারা বাজারে “বউরানী” গিনি হাউসের মালিক বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, কলাপাড়ায় ঘনঘন চুরি, ডাকাতি, ধর্ষন এবং হত্যাকান্ডের ঘটনায় মানুষ ভয়ে ভীত হয়ে পড়েছে।
অনেকে এ উপজেলাকে এখন অনিরাপদ জনপদে পরিনত হয়েছে বলে উল্লেখ করেন।
মোঃ সোহাগ 

















