
মোঃ সোহাগ : বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরের মনি ফিশে নিয়ে আসলে ডাকের মাধ্যমে তা বিক্রি করা হয়। ইলিশটি জেলে মো.মাসুম বিল্লাহ’র জালে গত ৮ সেপ্টেম্বর ধরা পড়ে।
মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠাবেন বলে জানা গেছে।
মোঃ সোহাগ 


















