পটুয়াখালীতে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন

  • মোঃ সোহাগ
  • Update Time : ০৫:৩২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৪১ Time View

মোঃ  সোহাগ বিশেষ প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পটুয়াখালী সদর এর আয়োজনে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর শুভ উদ্বোধন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,পটুয়াখালীর ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়েছে।

এ উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ আগস্ট রোজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর,বাঁধনহারা হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এইচ. এম. শামীম উপ-পরিচালক( ভারপ্রাপ্ত). কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,পটুয়াখালী।
কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন. অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ি, পটুয়াখালী। আলী আজিম শরীফ. মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বরিশাল অঞ্চল, বরিশাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইফ্ফাত আরা জামান ঊর্মি উপজেলা নির্বাহী অফিসার,পটুয়াখালী সদর, পটুয়াখালী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
মোঃএখালাছুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার,সদর পটুয়াখালী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার বলেন এই মেলার মাধ্যমে কৃষকরা পরিবর্তিত জলবায়ু মোকাবেলায় লাগসই প্রযুক্তিসমূহ সম্পর্কে সম্যক ধারনা লাভ করবে এবং কৃষি উৎপাদনে তা ব্যবহার করতে পারবে।

এ সময় জেলা প্রশাসক আবু হাসনাত আরেফিন কৃষকদের মাঝে কৃষি বিষয় দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন- আগামীর বাংলাদেশ বিনির্মাণে কৃষকদের অগ্রণী ভূমিকা তুলে ধরার পাশাপাশি দেশীয় খাদ্যশস্যর প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি সকলকে কৃষি কাজে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দেয়ার পাশাপাশি যুবসমাজ কে কৃষি কাজে আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানান।

কৃষি কাজে পানির প্রধান উৎস সম্পর্কে আলোচনায় তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষ এবং কৃষকদের কথা চিন্তা করে খাল খনন করে গেছেন যা বর্তমান সময়ে কৃষি কাজে গুরুত্ব অপরিহার্য।

এরই ধারাবাহিকতায় কৃষকদের সুবিধার্থে জেলার বিভিন্ন জায়গায় খালের উপর অবৈধ বাঁধ নির্মাণ করা হয়েছে সেগুলো অপসারণ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বদা কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ির ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা ৫ কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা কৃষক যাচাইয়ে প্রথম স্থান অধিকার করেন পটুয়াখালী- কলাপাড়া’র( মজিদবাড়িয়া কৃষক গ্রুপ) মোঃ শহিদুল বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকার করেন পটুয়াখালী,বাউফলের দাশপাড়া (চর আলগী তেল ফসল গ্রুপ) মোঃ নজরুল ইসলাম, তৃতীয় স্থান অধিকার করেন পটুয়াখালী, গলাচিপার চর কাজল ( বড়শিবা তেল ফসল কৃষক দল) মোঃ নাইম, চতুর্থ স্থান অধিকার করেন পটুয়াখালী, দুমকি উপজেলার (আলগী তেল ফসল উৎপাদনকারী কৃষক গ্রুপ) মোঃ শাহ আলম মুন্সী, পঞ্চম স্থান অধিকার করেন পটুয়াখালী সদর উপজেলার (পুকুরজনা তেল জাতীয় ফসল উৎপাদন গ্রুপ) আঃ রাজ্জাক।

এসময়ে বিজয়ীরা জানায় প্রতিযোগিতামূলক পুরস্কার বিতরণীতে তারা আনন্দিত এবং সরকারের এমন সহযোগিতায় উৎপাদন ক্ষমতা আরো বাড়াতে পারবেন বলে তারা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

পটুয়াখালীতে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন

Update Time : ০৫:৩২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫