
মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর মহিপুর থানা বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৫ আগষ্ট) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আরাফাত রহমান কোকো’র জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের দ্বারা অত্যাচার, নির্যাতন, খুন, গুম এ যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন এবং মহিপুর থানার অন্তর্গত যে সকল নেতা কর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়। একইসঙ্গে দেশের শান্তি-সমৃদ্ধি , অগ্রগতি ও জাতির কল্যাণের জন্যেও বিশেষ দোয়া করা হয়।
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গনতন্ত্রের মা, বেগম খালেদা জিয়ার দেশের জন্য অনস্বীকার্য অবদান ও একাধিকবার কারাবরণ করা সত্ত্বেও গনতন্ত্র উত্তরনে জনগণের অধিকার আদায়ে কখনো পিছপা হননি উল্লেখ করে বিশেষ দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দীর্ঘ সতের বছর প্রকাশ্যে আমরা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী মহিপুর থানায় পালন করতে পারিনি। বর্তমানে অনুকূল পরিবেশ থাকায় সকল নেতাকর্মীরা ও সাধারণ জনগণ কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনের আনন্দে ম্যাডামের জন্য মন খুলে শান্তিপূর্ণভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা দোয়া করেছি।
এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, থানা বিএনপি’র আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, সাখাওয়াত হোসেন, থানা ওলামা দলের সভাপতি মোঃ আজিজুর রহমান পাটোয়ারী,যুবদল সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্যাদা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা শ্রমিকদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মহিপুর থানা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম। দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।
মিজানুর রহমান রিপন 


















