
মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ওই শিশুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মোতালেব বড় ডালিমা গ্রামের সোহেল প্যাদার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে মোতালেব ও তার বড় বোন মরিয়ম (৭) তাদের বাড়ির উঠানে খেলা করতে ছিলো। এসময় মরিয়ম মোতালেবকে কলা খাওয়া গেলে আস্ত কলা মোতালেবের গলায় আটকে যায়।
এসময় মোতালেব গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মোতালেব ছিল ৩ বোনের পর পরিবারের একমাত্র ছেলে। এই আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, এর আগেও গলায় কলা আটকে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের ধারানা, এ শিশুটির গলায় কলা আটকে শ্বাসরোধে মৃত্যু হয়েছে। তবে শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
মোঃ সোহাগ 


















