
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাস চালু করেছেন।
আজ ০১ ফেব্রুয়ারী (রবিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার মাল্টিমিডিয়া বাস গাজীপুর -১ আসনের বাসন, কোনাবাড়ী, সফিপুর অতিক্রম করে এখন কালিয়াকৈরের পথে।
এসময় মাল্টিমিডিয়া বাসে গাজীপুর -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সেক্রেটারি মো শফি উদ্দিনসহ গাজীপুর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার মাল্টিমিডিয়া বাসটি দেখার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। এটি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনেকেই ধারণা করছেন।























