বিদ্যালয়ে ক্লাস থামিয়ে ভোট চাইলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একটি বিদ্যালয়ে গিয়ে ভোট চেয়েছেন। ওই প্রার্থী শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে অভিভাবকদের তাঁর পক্ষে ভোট দেওয়ার কথা বলতে বলেন। অভিযোগ উঠেছে ওই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকও প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।

গত শনিবার উপজেলার ধূলসুড়া ইউনিয়নের এমপিওভুক্ত ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে ভোট চেয়ে শিক্ষার্থীদের হাত প্রার্থীর লিফলেট দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিদ্যালয়ে গিয়ে ভোট চাওয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (পালকি প্রতীক) শেখ কাওছার উদ্দীন। তাঁর ভাই শেখ ফারুক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি।

https://dainikalokitosomaj.com/archives/246

আজ সোমবার বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির কক্ষে ঘুরে ঘুরে ভোট চান শেখ কাওছার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী জানায়, পালকি প্রতীকের প্রার্থী শেখ কাওছারের পক্ষে ভোট চেয়েছেন প্রধান শিক্ষক। এ সময় তাদের হাতে লিফলেট দিয়ে বলা হয়, বাড়ি গিয়ে অভিভাবকদের যেন বলা হয় পালকি মার্কায় ভোট দিতে। এ সময় মো. আরিফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. মিলন মিয়া ও মো. মারুফ হোসেন নামের চার শিক্ষক পাঠদান করছিলেন। পাঠদান থামিয়ে ওই প্রার্থী ভোটের প্রচারণা চালান।

আজ বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক মিলন মিয়া ও মো. মারুফ হোসেনের কাছে গত শনিবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভোট চাইনি। পালকি প্রতীকের প্রার্থী ক্লাসরুমে গেলে, কে এসেছেন, দেখতে ক্লাসরুমে গিয়েছি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে কেউ হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির ভাই প্রার্থী হয়েছেন বলেই ভোট চেয়েছেন কি না জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘না, আমি ভোট চাইনি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে ভোট চাওয়ার সুযোগ নেই। নিয়মবহির্ভূত কাজ। যদি তিনি ভোট চেয়ে থাকেন, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যালয়ে প্রার্থীর নির্বাচনী প্রচারের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হরিরামপুর উপজেলা নির্বাচন অফিসার হাফিজা খাতুন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপনার কাছ থেকেই বিষয়টা জানলাম। আমি খোঁজ নিচ্ছি। তবে কোনো প্রার্থী ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালাতে পারেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

বিদ্যালয়ে ক্লাস থামিয়ে ভোট চাইলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী

Update Time : ০৫:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪