মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

মিজানুর রহমান রিপন: কলাপাড়া  (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকাল ১১.০০ টার সময় মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুরু করা হয়।বিকাল ৪.০০ টার সময় বিএনপি’র থানা শাখার দলীয় কার্যালয় থেকে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুরর থানা বিএনপি’র সংগ্রামী সভাপতি আঃ জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক,সিনিয়র আইনজীবি,দক্ষ সংগঠক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পটুয়াখালী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার,থানা যুবদলের সাধারন সম্পাদক মো:মিজানুর রহমান প্যাদা,থানা শ্রমিক দলের সভাপতি মো:মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সজিব হাওলাদার ও মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আইউব আকন ফিরোজ।

এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজিব, মোঃ মোস্তাফিজুর রহমান টুকু, মোঃ ফারুক মুন্সি, সুমন আকন, মহিপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম সম্রাট, থানা আহ্বায়ক কমিটির সদস্য সাহদাত হোসেন শাহিন ও মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া। বক্তারা আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল সমাজ উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকবে।

মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:ফরিদ খান বলেন,মহিপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সকল কর্মসূচী,দেশনায়ক তারেক রহমান ও দক্ষিন জনপদের প্রান পুরুষ জননেতা এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে বিএনপি কে তৃনমূল পর্যায়ে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী ও একতাবদ্ধ রাখতে সার্বক্ষনিক কাজ করে যাবে।

এ আলোচনা সভাটি সঞ্চালনা করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো:আতিকুর রহমান মিলন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০৫:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫