” সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর গৌরবময় ৩৫ বছর পূর্তি “

আজ ২৫ এপ্রিল ২০২৫ ইং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড পেরিয়ে গিয়েছে তার ৩৫ বছরের সাফল্যময় যাত্রা। এই বিশেষ মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ কোম্পানীর মাননীয় উপদেষ্টা ও মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় সিইও মহোদয় এর প্রতি, তাহাদের দূরদর্শী নেতৃত্ব ও সুষ্ঠু পরিচালনায় সন্ধানী আজ এক বিশ্বস্ত ও শক্তিশালী জীবন বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত।

এই সাফল্যের মূলে রয়েছে আমাদের প্রতিটি উন্নয়ন কর্মী ও কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা– যাঁরা দিন-রাত পরিশ্রম করে, অদম্য মনোবল ও নিষ্ঠার সাথে কাজ করে আজকের এই অর্জনকে বাস্তব করেছেন।

সন্ধানী লাইফ আজ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার – যেখানে আমরা সবাই একসাথে স্বপ্ন দেখি, পরিশ্রম করি, এবং মানুষের জীবনে নিরাপত্তা ও আশা যোগাতে কাজ করি।

আমরা গর্বের সাথে বলতে পারি, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স আজ বাংলাদেশের সকল জীবন বীমা কোম্পানির মধ্যে সর্বোচ্চ পলিসি বোনাস প্রদানকারী প্রতিষ্ঠান। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় – এটি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

আমাদের সম্মানিত গ্রাহকগণ এই প্রতিষ্ঠানের কাছ থেকে শুধু আর্থিক নিরাপত্তাই পান না, বরং মেয়াদ শেষে পান সর্বোচ্চ লভ্যাংশ ও দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তির নিশ্চয়তা। এটাই আমাদের অঙ্গীকার, এটাই অন্যদের থেকে আমাদের পার্থক্য।

ফিল্ড কর্মী ও কর্মকর্তারাই প্রতিষ্ঠানের প্রাণ ও প্রতিষ্ঠানের গর্ব । আর প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতাই আমাদের চলার পথকে করেছে আরও দৃঢ়, আরও সুসংগঠিত।

এই ৩৫ বছরের অর্জন নতুন যাত্রার প্রেরণা। আসুন, আমরা একসাথে আরও এগিয়ে যাই — আস্থা, সেবা ও সাফল্যের নতুন দিগন্তের দিকে।

“”শুভ ৩৫ বছর পূর্তি, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পরিবার!
আপনাদের আস্থা, আমাদের অঙ্গীকার। “

মোঃ আনোয়ার হোসেন মোল্লা
জিএম ও ইনচার্জ ধলাগাঁও শাখা।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

” সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর গৌরবময় ৩৫ বছর পূর্তি “

Update Time : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫