সৎ মা বিবি মরিয়ম’র বিরুদ্ধে সম্মত্তি আত্নসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

সৎ মা ভূমি উপ সহকারী বিবি মরিয়ম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো সৎ সন্তানগণ। শনিবার সন্ধ্যায় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বিবি মরিয়মের সৎ সন্তানরা। সম্মেলনে খাদিজাতুল কোবরা সুর্বনা লিখিত বক্তব্যে বলেন, তিনি ও তার ছোট ভাই মাহমুদুল হাসান শুভ ভোলা পৌরসভার ৫ নং ওয়ার্ড দরগাহ রোড এর বাসিন্দা। তার বাবা মৃত মোঃ মিজানুর রহমান পেশায় কানুন গো ছিলেন। বিগত ১৮/৯/২০২২ ইং তারিখে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। আমার মা ফরিদা ইয়াসমিন আমাকে ও আমার এক ভাইকে রেখে ছোট বেলায়ই মৃত্যু বরন করেন। আমার মা মৃত্যু বরন করলে দরগাহ রোড এর বাসিন্দা মোঃ আনোয়ার তহসিলদারের বোন বিবি মরিয়মকে আমার বাবা বিবাহ করেন। আমরা দুই ভাই বোন আমার বাবা ও সৎ মায়ের সংসারে বড় হয়েছি এবং বাবার মৃত্যুর আগ পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাক ছিল। আমার বাবার সাথে বিয়ের পর বিবি মরিয়ম ভূমি উপ সহকারী পদে চাকুরিতে যোগদান করেন। বিবি মরিয়ম বর্তমানে পরানগঞ্জ কাচিয়া ইউনিয়নে কর্মরত আছেন। বিবি মরিয়ম আমার বাবার মৃত্যুর ১৫দিন আগে আমাদের না জানিয়ে আমাদের অনুপস্থিতে আমার বাবার নামের গাজীপুর রোডের ১টি জমি বিক্রয় করে দেন। সেই জমির মূল্য ছিল ১ কোটি টাকা। তিনি সে টাকা আত্বসাৎ করেন। আমার বাবার মৃত্যুর পর আমাদের সৎ মা বিবি মরিয়ম পেনশনের টাকা উত্তোলনের জন্য আমাদের কাছে পাওয়ার চাইলে আমরা তাকে পেনশনের পাওয়ার দিবোনা বলে অস্বীকৃতি জানাই। তিনি আমাদের কাছে পেনশন পাওয়ার না পেয়ে আমাকে এবং আমার ভাইকে পেনশনের ওয়ারিশ থেকে বাদ দিয়ে অমার বাবার সংশ্লিষ্ট অফিস ফরিদপুর চরভদ্রাসন অফিসের কিছু অসাধু কর্মচারীর সহযোগীতায় পেনশন আবেদন সই হওয়ার আগ মুহুর্তে বাধার সৃষ্টি করেন। তাতক্ষনিক আমরা ডিসি ফরিদপুর সদরকে অবগত করি। তিনি সকল ওয়ারিশসহ নিয়ম অনুযায়ী অংশ হারে পাওয়ার আশ^াস দেন। যা আজ প্রায় ২ বছর অতিবাহিত হয়ে গেলেও বিবি মরিয়মের অপচেষ্টায় জাল জালিয়াতির কারনে পেনশনের অর্থ পাইনি। এছাড়া বাবার মৃত্যুর পর বাবার স্থাবর অস্থার কোন সম্পত্তি আমরা পাইনি। এমনকি সম্পত্তি বন্টন করতে গেলেও বাধা দেন সৎ মা বিবি মরিয়ম। আমার বাবার ঢাকার ফ্লাট বিবি মরিয়ম দখল করে রেখেছেন। সে সম্পদ থেকেও বিবি মরিয়ম আমাদের বঞ্চিত করতে চান। এছাড়া আমরা পৌরসভার বাসিন্দা। আমার বাবার ভোলার বাড়িতেও আমাদের উঠতে দেন না সৎ মা বিবি মরিয়ম। বাবার ওয়ারিশ সম্পত্তির ভাগ চাওয়ার কারনে বিবি মরিয়ম ও তার বড় ছেলে শান্ত আমাদেরকে বিভিন্ন সময় প্রাণ নাসের হুমকি দিয়ে আসছেন। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে ভোলা সদর মডেল থানা বরাবর বিবি মরিয়মের বিরুদ্ধে সম্পত্তির বিরোধের ব্যাপারে অভিযোগ করি। তদন্ত ভার পরে এস আই জসিমের উপর। তিনি বিবি মরিয়ম থেকে অবৈধ সুবিধা নিয়ে ে আমাদেরকে অভিযোগ তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে থানা থেকে সম্পদ বন্টনের জন্য শালিশদার নিয়োগ করে দেন আলীনগরের প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন বাবুলকে। শালিসিতে পরপর তিন তারিখে আমরা উভয় পক্ষ উপস্থিত হই সেখানেও বিবি মরিয়ম শালিশ বিচার মানবে না বলে অশালিন আচরন করে চলে আসে। আমার বাবা মারা যাওয়ার পর গত কয়েক মাস আগে আমার বাবার মালিকানাধীন ঢাকার কল্যানপুরে অসম্পূন্ন ফ্লাটে কাজ সম্পন্ন করে বসবাস করে আসছি। আমি এক ফ্লাটে ও আমার ভাই এক ফ্লাটে। গত ৩/৫/২০২৪ইং তারিখে আমাদের সৎ মা বিবি মরিয়ম ও তার বড় ছেলে শান্ত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে আর আমার ভাইকে হত্যার উদ্দে্যশ্যে হামলা করে। আমি বাসায় না থাকার সুবাধে আমার ভাইয়ের আর আমার বাসায় ভাংচুর করে। পরবর্তীতে ৯৯৯ কল দিয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আমাদের বাসায় হামলার সিসি ক্যামেরায় ফুটেজ সকল প্রমান আছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বিবি মরিয়ম ও ছেলের হাত থেকে রক্ষা পাওয়া ও বাবর ওয়ারিশি সম্পত্তি সমহারে বন্টনের জন্য ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মদ এ দৃষ্টি আকর্যণ করেন। তারা জেলা প্রশাসনের নিকট ও জেলার পুলিশ সুপারের নিকট সুষ্ঠ বিচার দাবী করেন। ভোলার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের নিকট সমস্যা সমাধানের আবেদন জানান। উক্ত সংবাদ সম্মেলনে ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

সৎ মা বিবি মরিয়ম’র বিরুদ্ধে সম্মত্তি আত্নসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৪:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪