ভাষা আন্দোলন এবং ৬৯’র গণঅভ্যুত্থানে তৎকালীন ছাত্রসমাজ

মৃধা মোহাম্মদ আল-আমিন : বাংলাদেশের উত্থানে এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অনেক আন্দোলন সংগ্রামে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন গুলোর কথা সর্বপ্রথম উল্লেখ করতে হয় তা হলোঃ ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, আমাদের প্রানের স্বাধীনতা আন্দোলন এবং ৯০ এর গণতান্ত্রিক আন্দোলন। এ সব আন্দোলনে অনেক রক্ত ঝরেছে, যে রক্তের মজবুত ভিতের উপর দাড়িয়ে আছে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সবগুলো আন্দোলনেই প্রাণ দিয়েছে ছাত্র, যুবক, শ্রমিক সহ অগণিত মেহনতি মানুষ।

যে আন্দোলন হতে মূলত আমরা সকল আন্দোলন ও সংগ্রামের সাহস ও অনুপ্রেরণা সঞ্চয় করেছি তা মূলত ৫২’র ভাষা আন্দোলন। যাকে বলা হয় বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম আন্দোলন। যা বাংলাদেশ সহ সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে চির জাগরূক দীপ্তিময় প্রজ্বলিত আলোক শিখা। ৫২’র ভাষা আন্দোলনে ছাত্ররা তাদের দেশপ্রেমের প্রথম বীরত্বকাব্য রচনা করে।
কমিউনিস্ট ভাবধারার ছাত্রনেতা আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত হয় “Dhaka University State Language Movement Committee. ” এই কমিটিই ভাষা আন্দোলনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে ছাত্ররা ৪ঠা ফেব্রুয়ারি নবাবপুর রোডে মিছিল বের করে। ১৮ ই ফেব্রুয়ারি ১৯৫২ পাকিস্তান সরকার ২১ ফেব্রুয়ারির ডাকা সাধারণ ধর্মঘটের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তাদের একটি মিটিংয়ে ১৪৪ ধারা ভঙ্গ করা হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা ১৪৪ ধারা না ভাঙার সিদ্ধান্ত নেন। এর পিছনে মূল কারণ ছিলো, তারা রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা নিয়ে বেশী চিন্তিত ছিলেন। সেই কারণে ছাত্ররা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এ সিদ্ধান্ত কে মেনে নিতে পারেনি। তারা পূর্বে থেকেই ১৪৪ ধারা ভাঙার জন্য মনে মনে প্রস্তুত ছিলো। যেহেতু মুসলিমলীগ ১৪৪ ধারা ভাঙ্গার বিপক্ষে, সেহেতু পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কেউ ২১ ফেব্রুয়ারির ছাত্র সভায় সভাপতিত্ব করলে ১৪৪ ধারা ভাঙার বিপক্ষে মত দিতে পারে তাই গাজিউল হককেই আমতলার সভায় সভাপতির দায়িত্ব দেয়া হয়। যেহেতু পুরো ক্যাম্পাস জুড়ে তখন গ্রেফতার আতঙ্ক চলছিলো তাই পূর্ব থেকেই সিদ্ধান্ত নেয়া ছিলো একজন গ্রেফতার হলে তার অনুপস্থিতিতে কে সভাপতিত্ব করবে। এই ইতিহাস জানা যায় ” ভাষা আন্দোলনের ইতিহাস” নামক গ্রন্থে।
২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের মধ্যে আব্দুল মতিন ও গাজিউল হকের নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ভাবে ১৪৪ ধারা ভঙ্গ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আবুল বরকত শহীদ হন। একই সাথে রফিকউদ্দিন আহমেদ ও আব্দুল জব্বার নামে দুই যুবক শহীদ হন। এই আন্দোলনে ছাত্রদের গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়। গাজিউল হক, অলি আহাদ গ্রেফতার হন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্ররা প্রধান ভূমিকা পালন করেন, যার ফলশ্রুতিতে আমরা বাংলাকে পেয়েছি রাষ্ট্রভাষা হিসাবে এবং বিশ্বব্যাপী এ আন্দোলন আমাদের অন্যতম জাতিগত পরিচয়। ১৯৯৯ সালে UNESCO ২১ শে ফেব্রুয়ারি কে আঅন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা দিয়েছে যা আমাদের রক্তের স্বীকৃতি স্বরুপ, যার কৃতিত্ব ছাত্রদের অবশ্য প্রাপ্য।
৫২’র ভাষা আন্দোলনের সাফল্যের পর বলা যায়, এ জাতি তার স্বরুপে ফিরেছিল। যার পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, যা বাঙালী জাতির ইতিহাসে আরেক গৌরবোজ্জ্বল অধ্যায়। ৬৯’র গণঅভ্যুত্থানেও ছাত্রদের অসামান্য অবদান রয়েছে। তৎকালীন ছাত্রনেতারা এ আন্দোলনের মধ্য দিয়ে আরেক দৃষ্টান্ত স্থাপন করেছিল এবং যা সত্যিকার অর্থে বাংলাদেশ সৃষ্টির পাথেয়। গণঅভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)।
২০ জানুয়ারি সারা শহর উত্তাল হয়ে ওঠে। ঐদিন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মিছিলে গুলিবর্ষণ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ” আসাদ ” নিহত হয়। শহীদ আসাদের রক্তমাখা শার্ট দিয়ে বানানো হয় পতাকা। ছাত্ররা আসাদ কে নিয়ে কবিতা লেখেন, ক্ষোভের অনলে জ্বলতে থাকে পুরো বিশ্ববিদ্যালয়।
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি গুলিবর্ষণে নবম শ্রেনির ছাত্র মতিউর এবং ছুরিকাঘাতে রুস্তম নামের একজন নিহত হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এই গণঅভ্যুত্থানের প্রবল চাপে আইয়ুব খান ঘোষণা করেন তিনি আর প্রেসিডেন্ট নির্বাচন করবেন না। আগরতলা ষড়যন্ত্র মামলা এবং নিরাপত্তা আইনে আটক ৩৪ জনকে মুক্তি দিতে সরকার বাধ্য হয়।
বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ একটি উজ্জলতম ইতিহাস হিসাবে চিরকাল থাকবে যাতে সারা দেশের ছাত্ররা অবদান রেখেছিল। ৬৯’র এর গণঅভ্যুত্থানে সেদিন সকল ছাত্র সংগঠন একত্রিত ভাবে তাদের নৈতিক কর্তব্য পালন করে ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছে। পরবর্তী আন্দোলন গুলোতেও এই ভ্রাতৃত্ব আমাদের সাফল্যের সহায়ক হিসাবে কাজ করেছে। ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্ররা নজীর স্থাপন করেছিল। এখানে বিশেষ ভাবে উল্লেখ করতে চাই যে, ৬৯’র গণঅভ্যুত্থানে মূল ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ “ডাকসু’র ” ছাত্রনেতারা সহ প্রায় সকল ছাত্র সংগঠন যাদের নাম এদেশ মনে রাখবে আজীবন। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের জীবন বাজি রেখে সংগ্রামের সাফল্য অর্জন করেছে। ১৯৫২ এবং ১৯৬৯ সালে সারা বাংলার ছাত্রসমাজ জাতিগঠনে অসমান্যতার পরিচয় দিয়েছে, যা আমাদের অন্য সকল আন্দোলনের জন্য প্রেরণা। এভাবে যদি বর্তমান ছাত্র সমাজ নীতির পক্ষে আপোষহীন থেকে নেতৃত্ব দেয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেই।
লেখকঃ সংগঠক।
আ/স/১০/০২/২০২৫/আকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

ভাষা আন্দোলন এবং ৬৯’র গণঅভ্যুত্থানে তৎকালীন ছাত্রসমাজ

Update Time : ১১:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫