ভোলার বোরহানউদ্দিন চেয়ারম্যান পদে আনারস প্রতীকে মনোনীত প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীর উঠান বৈঠক 

মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীর
উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়েছে।
প্রতিক পাওয়ার পর থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট এবং দোয়া চাচ্ছেন তিনি।
তারই ধারাবাহিকতায় ১৩ মে সোমবার সন্ধায় বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়ন ও গঙ্গাপুর ইউনিয়নের উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত হয়েছে। উঠান বৈঠকে সাধারন ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন আনারস প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফরুল্লাহ চৌধুরী।
উপজেলার উন্নতি এবং জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই জাফরুল্লাহ চৌধুরী এবার উপজেলা পরিষদ নির্বাচনে’ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানান।
এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নিবার্চনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাফরুল্লাহ চৌধুরী বলেন,বোরহানউদ্দিন উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের উঠান বৈঠকে জনসমুদ্রে পরিনত হয়েছে।
উপস্থিত সাধারণ ভোটাররা প্রমাণ করেছে আনারসের বিজয় হলেই কাঙ্খিত উন্নয়ন হবে। তাই আনারস প্রতিকের বিরোধী সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে ২১ মে শান্তিপূর্ণ পরিবেশে আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ন্যায় বোরহানউদ্দিন উপজেলায় ও কাঙ্খিত উন্নয়ন হবে।
এসময় আনারস প্রতীকের মনোনীত প্রার্থী জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন,আপনারা ২১ তারিখ পর্যন্ত কষ্ট করুন,আপনাদেরকে ৫ বছর সেবা দিয়ে যাব। সামান্য টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না। ২১ তারিখে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন,আমি আপনাদের সেবায় নিজেকে বিলীয়ে দেবো।
এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহেল হোসেন,গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ,পক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

ভোলার বোরহানউদ্দিন চেয়ারম্যান পদে আনারস প্রতীকে মনোনীত প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীর উঠান বৈঠক 

Update Time : ০৫:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪