ভোলার লালমোহনে পুলিশকে মারধরের ঘটনায় মামলা, আটক-৩

ভোলার লালমোহন জোনে দায়িত্ব পালন কালে ডিএসবির এসআই ( নিঃ) আব্দুল হককে বুধবার রাতে শালীক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেনের কর্মীদের হাতে আহত হওয়ার ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬/২০২৪। ঘটনার সাথে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) জেলা পুলিশ সুপারের এক বার্তায় এ তথ্য জানা গেছে।

ভোলা জেলা পুলিশ সুপারের এক বার্তা সূত্রে জানা যায়, ডিএসবি ভোলার এসআই(নিঃ)/কে এম আবদুল হক, বিপি-৮২০২০৮৫৫৩৩, লালমোহন থানা এলাকায় দায়িত্বরত থাকাকালীন ২২-০৫-২০২৪খ্রি. ১৯:৪৫ ঘটিকায় লালমোহন পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ হাইস্কুল মার্কেটে মাইমুনা ফ্যাশন নামক দোকানের সামনে অবস্থান করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন শালিক মার্কার কর্মী সমর্থকরা মিছিল করার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্থিরচিত্র ধারণ করাকালীন শালিক মার্কার কর্মী সমর্থকদের মধ্য হতে ১। মোঃ সোহান(২৫), পিতা-মোঃ সোহেল স্বর্নকার, ২। মোঃ রাসেল (২৮), পিতা-মোঃ খোকন হাওলাদার, উভয় সাং-লালমোহন পৌরসভা, ০৮নং ওয়ার্ড, ৩। মোঃ আরিফ (২৪), পিতা-মেদাঃ নওয়াব বকশী, সাং-লালমোহন পৌরসভা, ০১নং ওয়ার্ড, ৪। মোঃ নিহাত (২০), পিতা-মোঃ নীরব,সাং-লালমোহন পৌরসভা, ০৬নং ওয়ার্ড, উত্তর বাজার, ৫। মোঃ রিপন (২২), পিতা-মোঃ নুরুল হক স্বর্নকার, সাং-বালুরচর, লালমোহন পৌরসভা, ১১নং ওয়ার্ড, ৬। মোঃ জিহাদ (২২), পিতা-অজ্ঞাত, সাং-লালমোহন পৌরসভা, ০৭নং ওয়ার্ড, ৭। মেহেদী(২৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, সর্ব থানা-লালমোহন, জেলা-ভোলাসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনে তার সরকারী কাজে বাধা প্রদান করে এবং এলোপাতারী চর-থাপ্পর, কিল-ঘুষি মেরে নিলা ফুলা জখম করে এবং প্রকাশ্যে খুন ও জখমের হুমকী প্রদান করে। আশপাশের দোকানদার তাকে রক্ষা করে। সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআই(নিঃ)/কে এম আবদুল হক কে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসা করান।  এ সংক্রান্তে এসআই(নিঃ)/কে এম আবদুল হক লালমোহন থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ সংক্রান্তে গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

গ্রেফতারের বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম জানান, কে এম আব্দুল হককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করে ফোন কেটে দেন।

উল্লেখ্য, বুধবার ২২ মে আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পৌর শহরে মিছিল বের করে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটবের সমর্থকরা। ওই মিছিলের পেছনে মিছিল শুরু করে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কর্মী-সমর্থকরা। ওই মিছিলের ভিডিও ধারণ করছিলেন ডিএসবির লালমোহন জোনের এসআই কেএম আব্দুল হক। এ সময় তার ওপর হামলা চালায় শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের সমর্থক।

ডিএসবি কর্মকর্তার ওপর নিজের কর্মী-সমর্থকদের হামলার বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার এনামুল হক রাশেদীঃ বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে। পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ। মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে জ্বালানির ব্যবহারঃ বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়। ২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

ঢাকার মিরপুরের আভিজাত রেস্টুরেন্টে এসইবিডি বৈশাখী উৎসব ১৪৩৩ ও উদ্যোক্তা মিটআপ ২০২৬ অনুষ্ঠিত:

ভোলার লালমোহনে পুলিশকে মারধরের ঘটনায় মামলা, আটক-৩

Update Time : ০৩:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪